ঢাকা, ১৮ নভেম্বর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন নামে একজন নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন একজন মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়ের কর্রা প্রস্তুতি নিচ্ছেন।
