ষ্টাফ রিপোর্টার,৭ অক্টোবর,২০২৬(বিবিনিউজ):ডিসেম্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ায় সাভার ও আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে সারাসি অভিযান পরিচালনা করছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই তিনটি থানায় এলাকায় অর্ধশতাধিক আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেক গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা দায়ের করে ইতিমধ্যে সবাইকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল বের করে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এসময় পুলিশ মিছিল শেষে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ককটেল বস্তুসহ তাদেরকে গ্রেফতারও করে।। ইতিমধ্যে গত এক সপ্তাহে সারাসি অভিযানের অংশ হিসেবে সাভারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী অঙ্গসংগঠনের প্রায় ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় প্রায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে ঢাকার ধামরাইয়ে প্রায় চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি সাভারে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে। এসময় ব্যানার ফেষ্টুনও জব্দ করা হয়। গত এক সপ্তাহে এসব অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। স্থানীয়রা বলছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে এতটা সহজ হবে না তিনি ফিরলে দেশে মারামারি হানাহানি হবে।
অপরদিকে আওয়ামী সংগঠনের এসব নেতাকর্মীদের মিছিল প্রতিহত করতে প্রতিদিনই সাভার -আশুলিয়ায় মোটরসাইকেল মহড়া করছেন যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। মানুষকে সচেতন করতে নানা আলোচনা সভাসহ সেমিনার করছে বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন মহাসড়কে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে এজন্য তারা সর্বাত্মক পাহারায় রয়েছেন।
তবে গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা পালিয়ে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুঠোফোনে নির্দেশে মিছিল করেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, সাভারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কেউ মিছিল করলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হবে এবং আইন-শৃঙ্খলার অবনতি কেউ ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এমনটাই মনে করেন শ্রমিক অধ্যষুতি সাভার,আশুলিয়া ও ধামরাইবাসী।
