যশোরে স্যান্ডেলের তলায় ১২টি সোনার বার

goldযশোরে অর্ধকোটি টাকা মূল্যের ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মনোহরপুর ঈদগাহ রোড থেকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।

মোটরসাইকেলসহ সোনার বার বহনকারী সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। সাইফুল শার্শার লক্ষণপুর গ্রামের রাশেদ খানের ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, রবিবার বিকেলে এএসআই মুসফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ যশোর কায়েমকোলা রোডের মনোহরপুর বাজারের অদূরে ঈদগাহের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় একটি মোটরসাইকেলে এক ব্যক্তি চেকপোস্টের কাছে পৌঁছালে তাকে থামানো হয়। এ সময় ওই ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার পায়ের স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো আছে সোনার বার। খবর পেয়ে যশোরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্যান্ডেলের তলা খুলে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।

Related posts

Leave a Comment