ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নদীতে পড়ে নিখোঁজ মোজাম্মেল হকের (৩০) লাশ চারদিন পর উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার নরসিংদির রায়পুরার মধ্যচর এলাকার মেঘনা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদীর রেলসেতু দিয়ে যাওয়ার সময় চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে তিনি নিখোঁজ হন।
মোজাম্মেল ময়মনসিংহ গৌরীপুর এলাকার আক্তার খায়ের ছেলে। নিহতের বড় ভাই মো. খালেকুজ্জামান কল্যান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে ভৈরব থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে বন্ধুদের সাথে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মোজাম্মেল ট্রেনের দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ট্রেনটি ব্রিজের মাঝখানে এসে পৌঁছলে হঠাত্ তিনি মাথা ঘুরে নদীতে পড়ে যান।
