বাঘারচর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

bsfজামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সাজু মিয়া (৩৪) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো দুই গরুর ব্যবসায়ী ভয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে জানান সাজু।

স্থানীয় ইউপি সদস্য মিস্টার মিয়া জানান, সোমবার ভোর পাঁচটার দিকে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১০৭৫-১০৭৬ এর মাঝামাঝি সীমান্তে একদল গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তর প্রবেশ করে গরু নিয়ে আসার সময় ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়লে সাজু মিয়া গুলিবিদ্ধ হয়। পরে অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহত সাজু মিয়াকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান তার মা।

বাঘারচর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment