সাভারে ১৬ টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ১৪৪ ধারা জারি ভঙ্গের অভিযোগ

lebrotarii-clgএ কে আজাদ, সাভার: সারা বাংলাদেশের ন্যায় সাভারে  বুধবার থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েচে। সকাল ১০ টা হতে  ১৬ টি কেন্দ্রে জেএসসি, জেডিসি,ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলা থেকে এবার প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করেন।

উল্লেখিত কেন্দ্র গুলো হলো,সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়,আশুলিয়া স্কুল এন্ড কলেজ,মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ, জাহাঙ্গীরনগর  বিশ^:বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, দোসাইদ স্কুল এন্ড কলেজ,আলহাজ¦ জাফর আলী উচ্চ বিদ্যালয়, রেডিও কলোনী মডেল হাই স্কুল,বিপিএটিসি স্কুল এন্ড কলেজ, নয়ারহাট গণবিদ্যাপিঠ,সাভার ইসলামীয়া ফাজিল মাদ্রাসা,গাজিরচট আলিম মাদ্রাসা, কোন্ডা উচ্চ বিদ্যালয়, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে একযুগে পরীক্ষা চলছে।

saver-clgআবার কেন্দ্রগুলোর মধ্য কয়েকটি ভেন্যু কেন্দ্র রয়েছে,অগ্রনী উচ্চ বিদ্যালয়,মানিকচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাভার ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, ল্যাবরটরী কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ।

অগ্রনী উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্রের চিকিৎক মার্গার্ট জানান শিক্ষার্থীরা সুস্থ্য থেকে পরীক্ষা অংশ গ্রহন করছে। পরীক্ষার্থীদের শাররীক অবস্থা ভাল।

রেডিওকলোনী মডেল স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব এস এম শাহ-আলম জানান, উপস্থিতি শতভাগ এ কেন্দ্রে কোন অপ্রীতকর ঘটনা ঘটেনি।

অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত সচিব জহিরুল ইসলাম জানান, এ কেন্দ্রে কোন শিক্ষার্থী ও পরীক্ষার কক্ষে কোন শিক্ষক কে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এ পর্যন্ত জেএসসির ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শান্তি পূর্ণভাবে এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক একাডেমী কর্মকর্তা মনোয়ারা বলেন পরীক্ষার আগমুহুর্তে আমি কাছে থেকে প্রশ্নগুলো খোলা হয়েছে  এবং নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ও মানিকচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্র সচিব এস এম রফিকুজ্জামান তিনি বলেন কেন্দ্র ও ভেন্যু কেন্দ্র মিলে মোট পরীক্ষার্থী সংখ্যা ২৪০৪ জন ও অনুপস্থিতির সংখ্যা  ১১৪ জন রয়েছে। তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে ল্যাবরটরী কলেজে ১৪৪ ধারা জারি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসময় কলেজের ভবনে ক্যান্টিন ও গেট খোলা রেখে পুলিশ প্রহরায় দেখতে পাওয়া যায়নি।

বুধবার বাংলা প্রথমপত্র চলাকালীন সাভার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী মেজিস্ট্রেট ও আমিনবাজার সার্কেলের এ্যাসিল্যান্ড সালাউদ্দিন এইচ এম সালাউদ্দিন মঞঞ্জু জানান, কয়েকটি কেন্দ্র ও ভেন্যুকেন্দ্র রয়েছে ঐসকল কেন্দ্রগুলোর জন্য পুলিশ নিরাপত্তার কাজ করছে। আমি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখলাম সুষ্ঠ ও সুন্দর মনোরম পরিবেশসহ পর্যাপ্ত আলোবাতাশ রয়েছে শ্রেণি কক্ষগুলোতে।

সাভার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কর্মকতা মোছা: কামরুন্নাহার জানান, এ উপজেলায় প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করছে। বাংলা প্রথমপত্র পরীক্ষায় আশুলিয়ার দুটি কেন্দ্র পরির্শন করি খুব সুন্দর ও শান্তিপূর্ণভাবে আশুলিয়া স্কুল এন্ড কলেজ ও দোসাইদ এ কে স্কুল এন্ড কলেজ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রগুলোতে কোন প্রকার অনিয়ম করতে দেখা যায়নি দেখা গেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান জানান কোন কেন্দ্রে ১৪৪ ভঙ্গের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

Related posts

Leave a Comment