স্টাফ রিপোর্টার,১৪ জুলাই,২০২১(বিবিনিউজ ) : নানা আয়োজনে ঢাকার সাভার , আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার বৃহস্পতিবার ২যুগ পেরিয়ে ২৫ বছর পদার্পন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান।

এ উপলক্ষ্যে সাভারের সাংবাদিক ওয়াসিল উদ্দিন সড়কে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। এছাড়া বনগাঁও ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম চেয়ারম্যান।

অপরদিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে নানা বয়সী মানুষকে মাস্ক বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশার ও সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফা সানিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
