ষ্টাফ রিপোর্টার, ১৮ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভারে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন জনপ্রিয় শেফ ও সাভার মডেল থানা রোডের ‘ক্যাফে মেট্রো’র স্বত্বাধিকারী আশরাফুজ্জামান (আলী আশরাফ)। তাঁর এই ব্যয়বহুল চিকিৎসা ব্যয় নির্বাহ করা দরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় মানবিক দৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম (হ্যালো ডিসি), ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ এবং সমাজের বিত্তবানদের কাছে জরুরি সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার।
এরই মধ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে বেসরকারি সাভার স্পেশালইজড হাসপাতাল। সম্প্রতি রাতে চিকিৎসাধীন আশরাফুজ্জামানকে দেখতে গিয়ে হাসপাতালের পক্ষ থেকে তাকে সকল ধরনের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দেন হাসপাতালটির চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা।
জানা যায়, সাভারে আধুনিক খাবারের রূপকার ক্যাফে মেট্রোর স্বত্বাধিকারী আশরাফুজ্জামান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সাভার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসপাতালের চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে তাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দেন।
“চিকিৎসা সেবা শুধু ব্যবসা নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি বড় সুযোগ। আশরাফুজ্জামানের এই কঠিন সময়ে হাসপাতালের পক্ষ থেকে তার সম্পূর্ণ ফ্রি চিকিৎসার দায়িত্ব নিয়েছে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও তার চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।”
হাসপাতালের এমন মহৎ উদ্যোগে আশরাফুজ্জমানের পরিবার গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বর্ণিল ও সংগ্রামী জীবন জীবনের শুরুতে আশরাফুজ্জামান সিঙ্গাপুরে মেরিন ড্রাইভে চাকরির চেষ্টা করলেও সেখানে সুযোগ পাননি। পরবর্তীতে তিনি আমেরিকার নিউইয়র্কে একটি ক্যাফেতে শেফ হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন। এরপর দেশে ফিরে এসে ঢাকার সাভারের থানা রোডে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন আধুনিক খাবারের সুপরিচিত রেস্টুরেন্ট ‘ক্যাফে মেট্রো’।
হাঁসফাঁস করা এই কর্মঠ মানুষটি আজ ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছেন। দীর্ঘমেয়াদী এই মারাত্মক অসুস্থতার কারণে তাঁর ব্যবসায় যেমন ধস নেমেছে, তেমনি থমকে গেছে তাঁর দৈনন্দিন জীবনযাত্রা। অর্থাভাবে তাঁর পরিবারের ভরনপোষন ও উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আপনাদের একটু সহযোগিতাই বাঁচাতে পারে একটি প্রাণ।
তাই তাঁর এই কঠিন লড়াইয়ে বেঁচে থাকার বাতিঘর হতে আপনিও বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত।
আর্থিক সহায়তার মাধ্যম সমূহ:
বিকাশ (পার্সোনাল): ০১৮৩৩-২৮৬৪৬২ ,ব্যাংক অ্যাকাউন্ট নাম: NEW CAFE METRO
অ্যাকাউন্ট নম্বর: ০৯১২১১২০০০০১১২০
ব্যাংক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (সাভার শাখা)
ব্রাঞ্চ কোড: ১৫১৬৭৫৬, রাউটিং নম্বর: ২৪৫২৬৪০৯৮
???? বিশেষ অনুরোধ: আপনি যদি আর্থিকভাবে সহায়তা করতে নাও পারেন, তবে এই মানবিক আবেদনটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে সহযোগিতার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারই আশরাফুজ্জামানের সুস্থতার পথ সহজ করে দিতে পারে।
আসুন, সবাই মিলে আশরাফুজ্জামানের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এবং তাঁর এই বাঁচার লড়াইয়ে সহযোগী হই।
ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় শেফ আশরাফুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা ও সাভার স্পেশালাইজড হাসপাতালের মহৎ উদ্যোগ
