১৯ আগস্ট ২০২৬(বিবিনিউজ): তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে।
বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করা হয়।
যে তিন জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে, তাঁরা হলেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন।
পরবর্তী পদায়নের জন্য এই তিন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
