সীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

modকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

বিজিবি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে বালারহাট ক্যাম্পের হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে টহলদল সীমান্তের ৯৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের পাশে গজেরকুটি গ্রামে ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা বস্তায় মদের বোতল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবি’র ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মদগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর মধ্যে ৬৫ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড ব্রান্ডের এবং ৪ বোতল রয়েলস্টীং ব্রান্ডের মদ রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment