দিল্লিতে ‘শ্লীলতাহানি’র শিকার জেরিন খান

jerinএই ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ অভিনেত্রী। ছবি নির্মাতাদের নিজের ক্ষোভের কথা জানিয়েছেনও তিনি। জেরিনের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, পুরো সফরটাই ছিল সুন্দর। কিন্তু একেবারে শেষে এসে তাল কেটে যায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্যেই এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়। এই ঘটনার পর গভীর রাতের বিমান ধরে মুম্বাই ফিরেন তিনি।
জানা গেছে, সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় জেরিনের আশেপাশে কোনও নিরাপত্তা কর্মী রাখেননি অনুষ্ঠানের আয়োজকরা। সেই সময়ই ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রায় জেরিনের গায়ের কাছে এসে সেলফি তুলতে চায়। এমনকি জোর করে তাদের ক্যামেরা ফোন জারিনের মুখের সামনে ধরে। শ্লীলতাহানির মতো পরিস্থিতি তৈরি হয়।

জেরিন জানান, যখন এই ঘটনাটি ঘটছে, তখন আয়োজকদের মধ্যে থাকা একজন পুরুষ সদস্যও তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোনও মতে নিজেকে রক্ষা করে সেখান থেকে বেড়িয়ে আসেন জেরিন। এই প্রসঙ্গে নিজের বিরক্তি প্রকাশ করেছেন নায়িকা।

Related posts

Leave a Comment