স্টাফ রিপোর্টার,৯ জুন ২০২১(বিবিনিউজ ): সাভার ও আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের ব্যাংক টাউন,আশুলিয়ার জিরানী ও শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,সকালে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পাঁচতলা বাড়ির কক্ষে এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ ও জিরানীর মাজাররোড এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তিনটি লাশ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয় থানা পুলিশের কর্মকর্তারা বলছে,কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার
