চট্টগ্রাম, ৩০ নভেম্বর : চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭-এর সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান গণমাধ্যমকে দাবি করেন, রূপগঞ্জ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গুলিবিনিময়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত হন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। র্যাব সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি, দুটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে।মহিমের বাড়ি নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এলাকায়।
Read MoreMonth: November 2017
সারা দেশে হরতাল চলছে
ঢাকা, ৩০ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকে সারা দেশে আধাবেলা হরতাল চলছে। তবে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক আছে। একাধিক এলাকায় যানজটের খবরও পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ওই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা ওই হরতালের ডাক দেয়। বুধবার বিএনপিও ওই হরতালের সমর্থন দেয়। এ ছাড়া ওই হরতালে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।
Read Moreভারতে কন্টেইনারে দমবন্ধ হয়ে ৬ জনের মৃত্যু
নয়াদিল্লী, ৩০ নভেম্বর : ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি বিশাল কন্টেইনারের ভেতর দমবন্ধ হয়ে ছয় ব্যক্তি মারা গেছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। পুলিশ কর্মকর্তা বলেন, ‘লোকগুলো একটি বিশাল কন্টেইনারের ভেতরেই ঘুমিয়ে পড়ে। এর ভেতরে একটি কয়লার চুলা ছিল।’ নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। লোকগুলো বাবুর্চি ছিল। একটি বিয়ের অনুষ্ঠানে খাবার রান্না করার জন্য এরা ওই এলাকায় আসে।
Read Moreপোপের এ সফরে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে : রাষ্ট্রপতি
ঢাকা, ৩০ নভেম্বর : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের ফলে কেবল খ্রিস্টান সম্প্রদায় নয় বরং সকল ধর্মের মানুষের মধ্যে সাম্য, ঐক্য, সম্প্রীতি ও শান্তির সুবাতাস প্রবাহিত হবে। ৩০ নভেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আগমন উপলক্ষে গতকাল এক বাণীতে তিনি এ কথা বলেন। পোপ ফ্রান্সিস-এর বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জাতিতে জাতিতে যখন সংঘাত, পারস্পরিক অবিশ্বাস তখন সম্প্রীতি ও শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাপূত পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর একটি স্মরণীয় ঘটনা। তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত খ্রিস্টানগণ দেশের আর্থ-সামাজিক ও জনহিতকর কাজে অবদান রেখে…
Read Moreমিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৩০ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি তাঁর আহবান পুণর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বিতাড়িত জনগণকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ফেকিতামোলয়া কাতোয়া ইউটোয়িকামানু আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয়…
Read Moreকোভাচিচকে কখনই ছাড়বে না রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ, ৩০ নভেম্বর : জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ছাড়ার কোন পরিকল্পনা মাদ্রিদের নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্লাবটির পরিচালক হোসে এ্যাঞ্জেল সানচেজ। সেপ্টেম্বরের পরে প্রথমবারের মত মঙ্গলবার ফুয়েনলাব্রাডার বিপক্ষে কোপা ডেল রে’র সাথে ড্র করা ম্যাচে খেলতে নেমেছিলেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। পেশীর ইনজুরির কারনে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। গত মৌসুমের শেষে ২৩ বছর বয়সী কোভাচিচের সানতিয়াগো বার্নাব্যু ছাড়ার গুজব শোনা গিয়েছিল। আগামী ট্রান্সফার উইন্ডোতে আবারো তার দলবদলের খবর শোনা যাচ্ছে। যদিও সানচেজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোভাচিচ বিক্রয়ের জন্য নয়। যদিও চলতি বছর তাকে দলে নিতে টটেনহ্যাম…
Read Moreপ্রধানমন্ত্রী আজ রূপপুর পারমাণাবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন
ঢাকা, ৩০ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী পাবনা জেলার রূপপুরে আজ সকাল ১১টায় দেশের এই প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র বাসসকে এ কথা জানায়। সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাশিয়ার স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন, রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটমের মাধ্যমে…
Read Moreঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে
ঢাকা, ৩০ নভেম্বর : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। জি-টু-জি ভিত্তিতে চব্বিশ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বুধবার বেইজিং-চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেতু বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহি পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম এবং নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের বোর্ড চেয়ারম্যান রুয়ান গুয়ান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩৫৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন এবং দ্রুত যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ঢাকা-আশুলিয়া…
Read Moreরাজধানীর হোটেলে কুকুরের মাংসের বিরিয়ানি তোলপাড়
রাজধানীর হোটেলে বিক্রি হচ্ছে কুকুরের মাংসের বিরিয়ানি। গেল কয়েক দিন ধরেই ফেসবুক ইউজারদের ওয়ালে এমন একটি স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। তাতে কুকুর জবাই করে মাংস বানানোর ছবিও যুক্ত আছে। এ নিয়ে চলছে দেশজুড়ে তোলপাড়। কুকুর বা শুকরের মাংস গরু-খাসি বলে বিক্রির ঘটনা নতুন নয়। কুকুর জবাই করে মাংস তৈরির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। নগরীর মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। তুলনায় কম দামে পেট ভরে খেতে উৎসুক অগণিত মানুষ। সাধ্যের মধ্যে গরু-খাসির বিরিয়ানির দাম ৯০ থেকে ১২০ টাকা। এই বিরিয়ানি নগরবাসীর প্রথম পছন্দের খাবর। তাই বিরিয়ানির ব্যবসাও রমরমা। কিন্তু, গরু-খাসির এই…
Read Moreসিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশ বাতিল হাইকোর্টে স্থগিত
ঢাকা, ২৯ নভেম্বর : সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার। এডভোকেট আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর…
Read More