ঢাকা, ৩০ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকে সারা দেশে আধাবেলা হরতাল চলছে। তবে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক আছে। একাধিক এলাকায় যানজটের খবরও পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ওই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা ওই হরতালের ডাক দেয়।
বুধবার বিএনপিও ওই হরতালের সমর্থন দেয়। এ ছাড়া ওই হরতালে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য।
