চট্টগ্রাম, ৩০ নভেম্বর : চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম ওরফে মহিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পাঁচলাইশ থানার রাজগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-৭-এর সিপিসি-৩ কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান গণমাধ্যমকে দাবি করেন, রূপগঞ্জ এলাকায় র্যাবের একটি টহল দলের সঙ্গে গুলিবিনিময়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিম নিহত হন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।
র্যাব সদস্যরা এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি, দুটি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে।মহিমের বাড়ি নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এলাকায়।
