সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশ বাতিল হাইকোর্টে স্থগিত

highঢাকা, ২৯ নভেম্বর : সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেটের ডাক পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
এডভোকেট আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করা হয়। এ পত্রিকার মালিক-প্রকাশক রাগীব আলীর বিরুদ্ধে আদালতে দন্ড হওয়ার কারণে তা বাতিল করা হয়। বাতিল বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। সম্প্রতি রাগীব আলী জামিন পেয়েছেন এবং তার দন্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন আছে।

Related posts

Leave a Comment