সাভারে স্ত্রী হত্যা মামলায় পালাতক স্বামী গ্রেপ্তার

grafদিয়া ইসলাম : গভীর রাত ১ টার সময় সাভারের তেঁতুলঝোড়া পানপাড়া মহল্লার একটি বাসা থেকে র‌্যাব-৪ এর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন তাকে।
র‌্যাব-৪ এর এএসপি আনিসুল করিম জানান সোমবার (০৯ এপ্রিল) ফরিদপুরে তার দ্বিতীয় স্বামীর বাসায় রিতা (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে সাবেক স্বামী আলগীর হোসেন। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় । ওই গৃহবধূর পরিবার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেলে স্বামী পালাতক থাকে। পরে র‌্যাব-৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই স্বামী সাভারের পালিয়ে রয়েছে । গতকাল রাতে র‌্যাবের একটি দল সাভারের পানপাড়ার এলাকায় অভিযান পরিচালনা করলে আটক করে ওই ব্যক্তিকে ।
ঘাতক স্বামীকে কুষ্টিয়ার দৌলতপুর থানায় পাঠানো হচ্ছে বলেও জানান র‍্যাব -৪ সাভার নবীনগর ক্যাম্প এর এএসপি আনিসুর করিম।

Related posts

Leave a Comment