পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

gesটানা ১২ তম দিনের মত সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় ওই সব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে সাভার তিতাস গ্যাস অফিসের ৯০ সদস্যের শ্রমিকদল অংশ গ্রহন করেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার গৌরিপুর,আউকপাড়া,কুরগাঁও ও নিরিবিলি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করা হয়। এঘটনায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া ও নেওয়ার অভিযোগে ৪৭ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিতাস গ্যাস জানায় গত এক বছর আগে ওই সব এলাকায় বিভিন্ন বাড়িওয়ালাদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয় একটি চক্র। পরে আজ তা বিছিন্ন করন করা হয়। এসময় বিভিন্ন বাড়ির গ্যাসের চুলা ও রাউজার খুলে নেওয়া হয়।
সংযোগ বিছিন্ন করার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
সংযোগ বিছিন্ন কাজে এসময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আব্দুর রহিম,মাহমুদ হাসান ও সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান।
সাভার-ঢাকা

Related posts

Leave a Comment