‘আমাদের চলচ্চিত্রের এখন খুব ভালো সময় যাচ্ছে’

মাহি ও সাইমন সম্ভাবনাময় জুটির পথেই এগুচ্ছে। তাদের জুটি ‘পোড়ামন’ ছবিটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান মানিক তাদের নিয়ে নির্মাণ করেছেন ‘জান্নাত’ ছবিটি। আগামী মাসের শুরুতে ছবিটি মুক্তির কথা জানা যায়। ছবি মুক্তির আগেই মাহি ও সাইমন একই নির্মাতার আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেস্ত’ শিরোনামে একটি ছবির কাজ শুরু করেছেন এই জুটি। তাই বলা যায় আগামী বছর ‘মাহি-সাইমন’ জুটির তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। মাহি বলেন, ‘জুটি বিষয়টি আমাদের জন্য ইতিবাচক। এই বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রমাণিত। একটি সফল…

Read More

বিলিয়ন ডলারে সৌদি প্রিন্সের মুক্তি

ঢাকা, ২৯ নভেম্বর : দুর্নীতির অভিযোগে আটকের তিন সপ্তাহের বেশি সময় পর মুক্তি পেলেন সৌদি প্রিন্স মিতেব বিন আবদুল্লাহ। তবে এর বিনিময়ে নাকি সরকারের সঙ্গে এক বিলিয়নের বেশি মার্কিন ডলারের এক ‘সমঝোতামূলক নিষ্পত্তি’ চুক্তিতে রাজি হতে হয়েছে তাকে। সমঝোতার মাধ্যমে আটকদের মুক্তির বিষয়টি অনেক দিন ধরেই আলোচনায় থাকলেও এবার তা বাস্তবে সামনে এলো। স্থানীয় সময় বুধবার সৌদি সরকারের এক মুখপাত্র এ কথা জানান। মঙ্গলবার সকালে মিতেবকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। ৬৪ বছর বয়সী মিতেব সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহর ছেলে। গত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগ এনে প্রিন্স মিতেবসহ ২০০…

Read More

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালে বিএনপির সমর্থন

ঢাকা, ২৯ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আধাবেলা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানি বন্ধ করুন’ শীর্ষক এ মানববন্ধনে রিজভী বলেন, আগামীকাল বাম দলগুলোর সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডেকেছে। আমরা মনে করি, জনস্বার্থে…

Read More

রূপাকে গণধর্ষণ, হত্যায় ৫ বাসশ্রমিকের বিচার শুরু

ঢাকা, ২৯ নভেম্বর : ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী রূপা খাতুনকে চলন্ত বাসে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যার ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন টাঙ্গাইলের একটি আদালত। বুধবার নির্ধারিত দিনে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান এ অভিযোগ গঠন করেন। বিচারক আগামী ৩ জানুয়ারি চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম। অভিযুক্তরা হলেন ছোঁয়া পরিবহনের বাসের চালক হাবিবুর রহমান (৪৫), সুপারভাইজার সফর আলী (৫৫), সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯)।…

Read More

তারেক মাসুদের মৃত্যু, ক্ষতিপূরণ মামলার রায় আজ

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে প্রায় দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তার স্ত্রীর করা মামলার শুনানি শেষে আজ বুধবার সকালে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে রয়েছে রায়ের বিষয়টি। ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ এবং মিশুক মুনীর। তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ ঘটে। তাতে তারেক-মিশুকসহ মাইক্রোবাসের পাঁচ আরোহীর মৃত্যু হয়। আহত হয় আরো কয়েকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি…

Read More

শাহরুখের সঙ্গে ট্রাম্পকন্যার ডিনার, যা থাকছে মেন্যুতে

ঢাকা, ২৯ নভেম্বর : বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতের অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। তারই সম্মানের আজ গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। বলিউড কিং শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। সুযোগ কাজে লাগাতে উৎসুক শাহরুখও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ডিনারের আয়োজনও। ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা বলিউডের এক ঝাঁক তারকারও। ইভাঙ্কার জন্য না কি রয়েছে স্পেশ্যাল মেন্যুও। কী কী থাকছে ইভাঙ্কার জন্য? *মোরগ পেস্তা কা সালান (মোরগের সঙ্গে পেস্তা বাদামের তরকারি) *সীতাফল (আতাফল)…

Read More

ফিলিপাইনে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১৫ বিদ্রোহী নিহত

ম্যানিলা, ২৯ নভেম্বর : ফিলিপাইনের মধ্যাঞ্চলে দেশটির সোবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ কমিউনিস্ট বিদ্রোহী নিহত ও অপর দুই জন আহত হয়েছে। বুধবার সেনাবাহিনী ও সাংবাদিকরা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র। সেনাবাহিনী বলছে, এই ঘটনায় পাঁচ সৈন্যও আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। মঙ্গলবারের এই সংঘর্ষে এক নারী বিদ্রোহী হাসপাতালে মারা গেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙ্গে দেয়ার কয়েকদিন পর উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটল।

Read More

ফের আইসিইউতে আনিসুল হক

লন্ডনে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে আবার আইসিইউতে নেয়া হয়েছেনতুন করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। আনিসুল হকের পারিবারিক ঘনিষ্ঠজন টেলিভিশন উপস্থাপক ডা. আবদুন নূর তুষার গতরাতে জানিয়েছেন, অসুস্থতা বাড়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে বলে আনিসুল হকের স্ত্রী রুবানা হক তাকে জানিয়েছেন।

Read More

পৃথিবীর সর্বত্র আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস একে পুরো বিশ্বের জন্য ঝুঁকি বলে মন্তব্য করেছেন। এর আগে পেন্টাগন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের সাগরে গিয়ে পড়েছে। গত সেপ্টেম্বরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিষয়টির যথাযথ জবাব দেয়া হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জেমস ম্যাটিস হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করেন, সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। দক্ষিণ কোরিয়া বলছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার রাজধানীর পূর্ব দিক থেকে…

Read More

ময়মনসিংহ শহরের মধ্যেই অস্ত্রের গোপান কারখানা!

ময়মনসিংহ, ২৯ নভেম্বর : ময়মনসিংহ শহরের মধ্যে একটি এলাকায় ‘ছোটখাটো অস্ত্র তৈরির গোপান কারখানার’ সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযান চালিয়ে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। তবে এর সঙ্গে জঙ্গি সংগঠনের কোনো সম্পৃক্ততা আছে কি না, সে সম্পর্কে নিশ্চিত নয় র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের নাসিরাবাদ কলেজসংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায় র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল (২২) ও হাবিব (২৫)। তাদের সম্পর্কে আর কিছু জানায়নি র‌্যাব। র‌্যাব-১৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট…

Read More