বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালে বিএনপির সমর্থন

bnpঢাকা, ২৯ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আধাবেলা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানি বন্ধ করুন’ শীর্ষক এ মানববন্ধনে রিজভী বলেন, আগামীকাল বাম দলগুলোর সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডেকেছে। আমরা মনে করি, জনস্বার্থে এ হরতাল অত্যন্ত যুক্তিসংগত। এই সরকার গণবিরোধী সরকার এবং মানবতাবিরোধী সরকার। এই সরকার যতদিন ক্ষমতা ধরে রাখবে ততদিন জনগন পৃষ্ট হবে।

বর্তমান ফ্যাসিবাদ সরকারকে প্রতিরোধ করতে হবে মন্তব্য করে করে তিনি বলেন, আগামীকালের হরতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতালে বিএনপির সমর্থন

ঢাকা, ২৯ নভেম্বর : বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার আধাবেলা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানি বন্ধ করুন’ শীর্ষক এ মানববন্ধনে রিজভী বলেন, আগামীকাল বাম দলগুলোর সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল ডেকেছে। আমরা মনে করি, জনস্বার্থে এ হরতাল অত্যন্ত যুক্তিসংগত। এই সরকার গণবিরোধী সরকার এবং মানবতাবিরোধী সরকার। এই সরকার যতদিন ক্ষমতা ধরে রাখবে ততদিন জনগন পৃষ্ট হবে।

বর্তমান ফ্যাসিবাদ সরকারকে প্রতিরোধ করতে হবে মন্তব্য করে করে তিনি বলেন, আগামীকালের হরতালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

Related posts

Leave a Comment