ফিলিপাইনে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১৫ বিদ্রোহী নিহত

interম্যানিলা, ২৯ নভেম্বর : ফিলিপাইনের মধ্যাঞ্চলে দেশটির সোবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ কমিউনিস্ট বিদ্রোহী নিহত ও অপর দুই জন আহত হয়েছে।
বুধবার সেনাবাহিনী ও সাংবাদিকরা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
সেনাবাহিনী বলছে, এই ঘটনায় পাঁচ সৈন্যও আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
মঙ্গলবারের এই সংঘর্ষে এক নারী বিদ্রোহী হাসপাতালে মারা গেছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙ্গে দেয়ার কয়েকদিন পর উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটল।

Related posts

Leave a Comment