নয়াদিল্লী, ২ অক্টোবর : ভারতের রাজধানী নয়াদিল্লীর কাছে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছে।
রোববার পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দিল্লী থেকে ৩০ কিলোমিটার দূরে ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ নামক শহরে ১৫ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে চলার সময় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা হিন্দু ধর্মীয় উৎসব বিজয়া দশমীতে যোগদানের পথে দুর্ঘটনার কবলে পড়ে বলে তিনি জানান।
এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুইজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে ওই কর্মকর্তা জানান।
পুলিশ জানায়, গাড়ির চালক মাতাল অবস্থায় দ্রুতবেগে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে এবং তার লাইসেন্স ও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, দুর্ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
দিল্লীর কাছে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
