ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের ফরিদাবাদ এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে রবিবার রাতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত পরিচয় এই তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ ছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাশটি গলে যাওয়ায় শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
