সংগীত শিল্পী প্রিয় মিউজিক স্টেশনে যুক্ত হলেন অপু খন্দকার

1538386892দিয়া ইসলাম  সাভার থেকে : সাভারের কৃতি সন্তান ও তরুন সঙ্গীত শিল্পী অপু খন্দকার এবার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রিয় মিউজিক স্টেশনের’ সাথে চুক্তিতে আবদ্ধ হলেন।

আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে এ চুক্তিপত্র সাক্ষরিত হয়।

সনামধন্য সঙ্গীত পরিচালক রোকন ইমনের কম্পোজিশনে ‘অপু খন্দকারের কথা, সুর ও কন্ঠে ‘প্রিয়া তু জানে না’ শিরোনামের গানটির রেকর্ডিং এর কাজ অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানা যায়।

এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফর হোসেন জয়, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান নিপু, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, ইউটিউব চ্যানেল প্রিয় মিউজিক স্টেশনের কর্নধার প্রিয় আলমগীর ও তরুণ এই সংগীত শিল্পীর ভক্ত, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুধু সংগীত চর্চা নয় দীর্ঘদিন যাবত সুনামের সাথে সাংবাদিকতা পেশায় বেশ খ্যাতি অর্জন করেছেন অপু খন্দকার। বর্তমানি তিনি চ্যানেল নাইনে কর্মরত অাছেন।

Related posts

Leave a Comment