রাজধানীতে মাদক সেবন-বিক্রির দায়ে গ্রেফতার ৩৪

grafরাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৬ পিস ইয়াবা, ২৮০ গ্রাম (৩১৮০ পুরিয়া) হেরোইন, ৬ কেজি  ১০০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

Related posts

Leave a Comment