এবারের এশিয়া কাপে বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি বিরাটের এশিয়া কাপে না থাকার কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী।
তিনি আজ মঙ্গলবার বলেন, বিরাটের বিশ্রাম দরকার ছিল। যদিও শারীরিকভাবে সে যথেষ্ট শক্তিশালী। তাকে বিশ্রামে পাঠানোর কোন দরকার ছিল না।
তিনি আরও বলেন, বিরাটকে বিশ্রামে পাঠানোর ব্যাপার টা হল মানসিক। ক্রিকেট থেকে মানসিকভাবে বিশ্রামের দরকার ছিল তার। আমরা চেয়েছিলাম বিরাটের মাথা থেকে সাময়িক সময়ের জন্য ক্রিকেট দূর করতে। আর এজন্য তাকে এশিয়া কাপে নেওয়া হয়নি।
বিরাট না থাকলেও এশিয়াকাপের শিরোপা জিতে নিয়েছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে ছিলো ভারতীয় দলের আধিপত্য। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম থেকে মাঠে ফিরেছেন বিরাট কোহলি।
