দিয়া ইসলাম ,সাভার-ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ব্যাপক গণসংযোগ করেছেন ঢাকা ১৯ আসনের বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.এনামুর রহমান।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর কোরাইশী মার্কেট,সিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন আমি সাভার ও আশুলিয়ার সংসদ সদস্য হওয়ার পরে এই এলাকায় প্রায় ১২’শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এখন কোথাও রাস্তাঘাট ভাঙ্গাচুড়া নেই স্কুল কলেজ মাদ্রাসায় ব্যাপক উন্নয়ন হয়েছে তাই তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কা নিয়ে এই আসনে নির্বাচন করতে চান ও এই আসনটি নৌকার বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান।
গণসংযোগ কালে এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকার পক্ষে সাভারে ব্যাপক গণসংযোগ এনামুর রহমান
