গাজীপুরে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা

hottaগাজীপুরে  মোতালেব খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা  করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফাও আহত হয়েছেন।

সোমবার সকালে ওই এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মোতালেব গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেন আহত হন। মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোতালেবকে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো জানান,  মোতালেবের বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Related posts

Leave a Comment