লিগ্যাল এইডের মাধ্যমে ৯ বছরে ২,৬৯,৩৯০ জন আইনি সহায়তা পেয়েছে

ঢাকা, ২২ সেপ্টেম্বর : লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা প্রাপকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) সর্বশেষ হিসেব অনুযায়ী (২০১৭ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশে ২,৬৯,৩৯০ জন লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছে। একই সময়ে মামলার নিস্পত্তি হয়েছে প্রায় ৭৪ হাজার। উল্লেখ্য-দেশের দরিদ্র ও অসমর্থ জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০০ সালে আইন প্রণয়নের মধ্যদিয়ে এর যাত্রা শুরু করে। ২০০০ সালে এটি যাত্রা শুরু করলেও পরবর্তীতে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর এটির কার্যক্রম…

Read More

বাড়িতে গণেশ পূজা করে সমালোচনায় শাহরুখ খান

ভারতে ধর্ম নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কোন বিষয় নয়। জন্মাষ্টমীর পর এবার গণেশ পূজা করে সমালোচনার মুখে পড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইসলাম অবলম্বন করে শাহরুখ কীভাবে বাড়িতে গণেশ পূজা করেন তা নিয়ে  প্রশ্ন ছোড়া হয় তাকে। সম্প্রতি বাড়িতে গণেশ পূজায় মেতে ওঠেন শাহরুখ খান ও তার পরিবার। গণেশের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট্ট আব্রামকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন শাহরুখ খান। অব্রামের ওই ছবি সামনে আসার পরই শাহরুখ খান কে ঘিরে প্রশ্ন ছুড়তে শুরু করেন নেটিজিরা। কেউ শাহরুখকে ‘জাহান্নমে’ যাওয়ার হুমকি দেন। আবার কেউ…

Read More

২ বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব : সাঈদ খোকন

আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী সমন্বয় সভায় ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের ব্যাপারে আলোচনা করা হবে। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মেয়র সাঈদ খোকন বলেন, ‘বর্তমান সময়ে একটি আলোচিত বিষয় হচ্ছে সড়কের বিশৃঙ্খলা। প্রধানমন্ত্রী এজন্য যে কমিটি করে দিয়েছেন, সে কমিটি সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে।’ মেয়র আরো বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আমাদের কমিটি কাজ করবে। আমরা এ…

Read More

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রাম হবে মডেল শহর : তারানা হালিম

তথ্য প্রতিমন্ত্রী তারানা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে এক একটি মডেল শহর। প্রধানমন্ত্রী এ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যে সব স্বপ্ন দেখেছেন তার সবগুলোই তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, পদ্মা সেতু তৈরি হবে নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ নিয়ে তার এ সব স্বপ্নের বেশির ভাগ বাস্তবায়ন হয়েছে। বাকিগুলো বাস্তবায়নের পথে। তার একক নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে রোল মডেল। শনিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

Read More

স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় যেতে দেয়া হবে না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় যেতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখতে হলে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়। খালেদা জিয়া অগ্নি-সন্ত্রাস করে রাজাকার, তেঁতুল হুজুর ও জঙ্গিদের নিয়ে দেশ দখল করতে চান। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী এসএম খাদেমুল ইসলাম খুদির সমর্থনে শনিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বগুড়া (নন্দীগ্রাম-কাহালু)…

Read More

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। জানা যায়, আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি। গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান।মরহুমের লাশ আগামীকাল রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে। তার মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানেলভূক্ত মেয়র মো. জামাল…

Read More

প্যানেল মেয়র ওসমান গণির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি। গত ১৪ আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান।মরহুমের লাশ আগামীকাল রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের…

Read More

সন্দেহ দূর করতে হবে ইভিএম নিয়ে : সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মানুষের মনের সন্দেহ দূর করতে প্রয়োজনীয় কর্মসূচি নিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ইভিএম কীভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কিত নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার সিইসি এই কথা বলেন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালা শুরু হয়েছে। সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন থাকবে। কারণ, একজন ব্যক্তি ভোট কোথায় দিলেন, কীভাবে দিলেন, সেটা জানার আগ্রহ তাঁর থাকবে না, সেটা হতেই পারে না। ইভিএম কীভাবে ব্যবহার করা হবে, সেটা জানা না থাকলে তো…

Read More

আগুন সন্ত্রাসীদের প্রতিহত করুন আগামী সংসদ নির্বাচনে : তথ্যমন্ত্রী

২২ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দেশকে সন্ত্রাসী মুক্ত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে সমর্থন না দেওয়ার জন্য যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে উপজেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ থেকে দেশকে সুরক্ষায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪…

Read More

অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না জনগণের কাছে : ওবায়দুল কাদের

২২ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না। যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন।’ সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি-জামায়াতের সমালোচনা না করে চায়ের দোকানে বসে নিজেদের প্রার্থীর সমালোচনা করবেন, তা হবে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জরিপ রয়েছে, এই জরিপে যিনি এগিয়ে রয়েছেন তিনিই মনোনয়ন পাবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে…

Read More