হ্যানয়, ৩ সেপ্টেম্বর : ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জনের মৃত্যু ও আরো তিন জন নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। সোমবার সকালে কেন্দ্রীয় থানহ হোয়া প্রদেশে বন্যায় নয় জনের মৃত্যু ও তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে উত্তরাঞ্চলীয় হোয়া বিনহ্, ইয়েন বাই, সোন লা এবং লং সোন প্রদেশে বন্যা ও ভূমিধসে একজন করে মারা গেছে। বন্যা ও ভূমিধসে ৩৬৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ৬ হাজার ৫২৩ হেক্টর…
Read MoreDay: September 3, 2018
শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে : গবেষণার তথ্য
বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সার্ভের করা এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়- শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৬২ ভাগ নাগরিক মনে করে অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে এবং অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৯ ভাগ নাগরিক। এ ছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। ৬৬ ভাগ নাগরিকের কাছে জনপ্রিয় শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি ৬৪ ভাগ নাগরিকের সমর্থন রয়েছে। গবেষণা প্রতিবেদনে প্রদান করা নোটে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা…
Read Moreঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক আর নেই
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর (শ্যামলী) জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।
Read More১২০টি স্বর্ণের বার উদ্ধার, ৬ চোরাকারবারী আটক
নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি যাত্রীবাসী বাসে তল্লাশি চালিয়ে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে র্যাব। এ সময় ৬ চোরাকারবারীকে আটক করা হয়। সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি। এ বিষয়ে কারওয়ান বাজারে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
Read Moreএখন করণীয় বিষয়ে আমরা সিদ্ধান্ত নেবো: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তো সবকিছুই নাকচ করে দিয়েছেন। অতীতেও নাকচ করেছেন আবার কথাও বলেছেন। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। এখন কী করবো সেটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। রবিবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, আসল ব্যাপার হচ্ছে আপনি সমস্যা সমাধান করতে চান কিনা, আপনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান, এটাকে কি একটি একদলীয় রাষ্ট্র হিসেবে দেখতে চান, নাকি দেখতে চান কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে। সেটা হচ্ছে মূল কথা। সংবিধান তো আর কোন বাইবেল বা কোরআন নয়। সংবিধান হচ্ছে মানুষের…
Read Moreদিল্লিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক শুরু আজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। পাঁচদিনের এই সম্মেলন শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। নয়াদিল্লির বিএসএফের চাওলা ক্যাম্পে আজ স্থানীয় সময় বিকাল ৪টায় সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। সম্মেলনের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে, সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহতের ঘটনা। এছাড়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালান নিয়েও আলোচনা হবে। ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের…
Read Moreসাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত
সাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। সোমবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে এঘটনা ঘটে। পুলিশ জানায়, মির আখতার গ্রুপের ডাবল পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই তিন জন এসময় তাদের বহনকারী ডাবল পিকআপটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে পৌছলে সামনে থাকা দ্রুত গতির একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় ডাবল পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই ডাবল পিকআপে থাকা মির আখতার গ্রুপের ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম (৫৫) ড্রাইভার খলিলুর রহমান…
Read More