খুলনায় তিন ডাকাতকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হল- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ইউনুছ শেখ, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের বাচ্চু গাজী ও পটুয়াখালী জেলার টাউন বহাল গাছিয়ার ছিদ্দিক হাওলাদার। মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩০ এপ্রিল রাত ১২টার দিকে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর লঞ্চঘাট এলাকার একটি মৎস্য ঘেরে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সেখান থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি সাটারগান, ৯ রাউন্ড…
Read MoreDay: September 25, 2018
মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশের উন্নয়নে অংশ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পারস্পরিক স্বার্থে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে এই ব্যপারে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জও রয়েছে। আমি আপনাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি উভয়ের পারস্পরিক স্বার্থে আপনাদের ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে বাংলাদেশে আসুন। সোমবার যুক্তরাষ্ট্র চেম্বার্স অব কমার্সের উদ্যোগে গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত এক মধ্যাহ্ন ভোজন বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। ‘অনুগ্রহ করে, আমাদের অংশীদারিত্বমূলক মুনাফা এবং উন্নয়নের যাত্রায় শরিক হোন। আমি এক্ষেত্রে আমার সরকারের পূর্ণ সাহায্য ও সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি,’ -যোগ…
Read Moreগণেশ বিসর্জনে ১৮ জনের প্রাণহানি
ভারতের মহারাষ্ট্রে গণেশ পূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পৃথক ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ১১ দিন ধরে চলা পূজা রবিবার বিসর্জন শুরু হলেও ব্যাপক এ উৎসব ৩০ ঘণ্টা পর সোমবার বিকেলে শেষ হয়। পূজা বিসর্জনকালে ডুবে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে পুনেতে চার, রতনগিরিতে তিন, ভানদারায় দুই, সাতারায় দুই এবং মুম্বাই, নানদেদ, বুলধানা ও আহমেদনগরে একজন করে ডুবে মারা গেছেন। এ উত্সবের শেষে পুরো রাজ্যজুড়ে লাখ লাখ গণেশ মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে। গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও…
Read Moreঘুমে ট্রাক চালক, প্রাণ গেল ৪ অটোরিকশা চালকসহ ৫ জনের
মঙ্গলবার সকাল ছয়টা। যাত্রীর অপেক্ষায় মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অটোরিকশার চালকসহ চারজন। এছাড়াও চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক অটোরিকশার চালক। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।…
Read More