ইউনাইটেডে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয় বলে সাংবাদিকদের জানান তার আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। বুধবার কারাগারে স্থাপিত আদালতে হাজির করা হয় খালেদা জিয়াকে। সেখানে হাজির হয়ে শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন বিএনপি চেয়ারপারসন। এর আগেও ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছিলো বিএনপি। কিন্তু ওই দাবি নাকচ করে দেয় সরকার। পরে তাকে বিএসএমএমইউতে এনে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমতাবস্থায় হাইকোর্টে এ রিট করা হলো।

Read More

মায়ের কোলে থাকা শিশু নিহত, বাস মালিক গ্রেফতার

কুষ্টিয়ায় গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফা নিহতের ঘটনায় বাসে মালিক জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গত ২৮ অাগস্ট ৮ মাসের শিশু আকিফাকে কোলে নিয়ে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা রিনা খাতুন। এ সময় থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের একটি বাস হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে পড়ে আকিফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ অাগস্ট ভোরে মারা যায় সে। এই ঘটনার ভিডিও…

Read More

বাজারদর: কমেছে পেঁয়াজের দাম, স্থিতিশীল সবজির বাজার

ঈদুল আজহার কয়েকদিন আগে রাজধানীর বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পেঁয়াজের সরবরাহ। ফলে এ সময় অন্যান্য মশলাজাতীয় পণ্যের দাম যখন বাড়তি তখন কমে যায় পেঁয়াজের দাম। ঈদের দুই সপ্তাহ পর আবারও দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির। বিশেষ করে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, মোহাম্মপুর কৃষি মার্কেট ও শান্তিনগরসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে পেঁয়াজের দামের এ তথ্য পাওয়া যায়। এ ছাড়া সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর নিয়ে প্রতিবেদনেও পেঁয়াজের দাম কমার তথ্য জানানো হয়েছে। রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি আমদানিকৃত…

Read More

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান এম মোশাররফ হোসেন(৫২) মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। তিনি এ সময় স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। চেয়ারম্যান মোশারফ হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দিন কাগুজির ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোশাররফ স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। এ সময় পাঁচ ছয় জন যুবক মোটর সাইকেলে এসেই বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়। এতে আতংকিত হয়ে দোকান পাট বন্ধ হবার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও…

Read More

শরে ৭৫ ব্রাদারহুড নেতাকর্মীর মৃত্যুদণ্ড

মুসলিম ব্রাদারহুডের ৭৫ জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে মিশরের আদালত। কারাদণ্ড দেয়া হয়েছে আরো ৬০০ জনকে। শনিবার দেশটির একটি আদালত এ রায় দেয়। রয়টার্স। ২০১৩ সালের মিশরের রাজধানী কায়রোতে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে এদেরকে দণ্ড দেয়া হয়। সেই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শত শত বিক্ষোভকারী নিহত হয়। রাবা আদাওয়ার বিক্ষোভ নামে পরিচিত ওই বিক্ষোভে অংশ নেয়ার দায়ে ৭০০ ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়েছিল। শনিবারের রায়ের মধ্য দিয়ে এ বিচার শেষ হলো। সরকারের দাবি বিক্ষোভের সময় সশস্ত্র হামলা চালিয়েছিল ব্রাদারহুড কর্মীরা। এতে ৮ জন পুলিশ সদস্য মারা…

Read More

সাভারের বনগাঁও ইউনিয়নের মোঃ রবিন হোসেন ছাত্রলীগের কর্মী হিসেবে নিবেদিত প্রান

শেখ এ কে আজাদ, সাভার : সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়াপুর টেকেবাড়ী এলাকার পরিবহন ব্যবসায়ী,বিনয়ী ভদ্র,সমাজসেবক মৃত্য ফারুক হোসেনের ছেলে মোঃ রবিন হোসেন স্থানীয় একটি স্কুল থেকে মেধাতালিকায় সাফল্যের সহিত পাশ করে ঢাকার একটি নামকরা কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সে কোন্ডা স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সনে এস,এস,সি তে পাশ করে সরকারী বাঙলা কলেজে ভর্তিও হওয়া সুযোগ পান। তিনি লিখাপড়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েছে। আবার ডিজিটাল বাংলাদেশের রুপকার আওয়ামীলীগ সরকারের দেশরতœ শেখ হাসিনার সময়কালে…

Read More