শেখ এ কে আজাদ, সাভার : সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়াপুর টেকেবাড়ী এলাকার পরিবহন ব্যবসায়ী,বিনয়ী ভদ্র,সমাজসেবক মৃত্য ফারুক হোসেনের ছেলে মোঃ রবিন হোসেন স্থানীয় একটি স্কুল থেকে মেধাতালিকায় সাফল্যের সহিত পাশ করে ঢাকার একটি নামকরা কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সে কোন্ডা স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সনে এস,এস,সি তে পাশ করে সরকারী বাঙলা কলেজে ভর্তিও হওয়া সুযোগ পান। তিনি লিখাপড়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হয়েছে। আবার ডিজিটাল বাংলাদেশের রুপকার আওয়ামীলীগ সরকারের দেশরতœ শেখ হাসিনার সময়কালে মধ্যেম আয়ের উন্নয়শীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা বলে জানান মোঃ রবিন হোসেন ।
মোঃ রবিন হোসেন প্রতিবেদক জানান , সাভারের বনগাঁও ইউনিয়নের কোন ছাত্রলীগের কমিটি নেই। একটি কমিটি ছিল সেটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলপ্ত হয়েছে। দলের কর্তৃপক্ষ আমাকে কোন দ্বায়িত্ব দিলে তাহলে আমি সাংগঠনিক ভাবে এগিয়ে নিয়ে কাজ করতে পারবো বলে বিশ^াস করি। তাই উর্দ্ধত্বন নেতৃবৃন্দের নিকট একটি কমিটি অনুমোদনের আশা আশা প্রকাশ করছি।
রবিন ইতিমধ্যে দলীয়ভাবে স্থানীয় ও উর্দ্ধত্বন আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর মাঝে প্রিয় হয়ে উঠেছেন। তার নিজের স্বদিচ্ছায় ছাত্রলীগকে মনে প্রানে ভালবাসেন । বনগাঁও ইউনিয়নের ছাত্রলীগের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখলে সাংগঠনিকভাবে আরো মজবুত হবে বলে জানান তার সহকর্মীগন। বনগাঁও ইউনিয়ন এলাকায় বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহনে এগিয়ে রয়েছেন তিনি।
এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, রবিন হোসেন ছাত্রলীগ কর্মী হয়ে এলাকায় বেশ সুনাম কারছেন। বর্তমান তার কোন পদ না থাকলেও এলাকার গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান এবং নিজেকে বিলিয়ে দিতে সহযোগী কর্মীদের নিয়ে এলাকাবাসীর জন্যে কাজ করছেন।
সাবেক বিলপ্ত হওয়া সাভার থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ করিব জানান, আমাদের কমিটি ২০১৫ সালে অনুমোদন হওয়ার পর বনগাঁও ইউনিয়নের কমিটি বিলপ্ত করা হয়। ঐ ইউনিয়নে বর্তমানে কোন ছাত্রলীগের কমিটি নেই । ছাত্রলীগের কোনপদ বলে পরিচয় দেওয়ার অধিকার কারো নেই। ছাত্রলীগের পদবী উল্লেখ করে যদি কেউ পরিচয় দেয় সেটি দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নিবে।
এ দিকে সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ফরিদ আল রাজী জানান, একটি কমিটি ছিল কয়েকবছর আগে সেটি বিলপ্তি হয়েছে । তবে নতুন কমিটির করার জন্যে আমি ছাত্রলীগ নেতাকর্মীর সাথে কথা বলেছি। নির্বাচনের আগে ঐ ইউনিয়নে ছাত্রলীগের একটি কমিটি করার জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি আরো জানান ছাত্রলীগ কর্মী হিসেবে রবিন বনগাঁও ইউনিয়নে অনেকদিন যাবৎ কাজ করছেন তার পদ নিয়ে কথা বলবো ।যাতে করে একটি পদে থেকে রবিন দলের জন্যে ও এলাকার মানুষের জন্যে নিবেদিত প্রান হতে পারে।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রতিবেদককে জানান,আমি শুনেছি বনগাঁও ইউনিয়নে ছাত্রলীগের কোন কমিটি নেই। তবে দলের জন্যে যারা নিবেদিত প্রান হিসেবে কাজ করবে তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। তিনি আরো জানান রবিন আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সে সবসময় দলের জন্যে কাজ করে যাচ্ছেন এবং বনগাঁও ইউনিয়নে দ্রুত সময়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।
