মেহেরপুরের সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি ও গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তেরাইল ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবনের সামনে থেকে দুটি এবং সদর উপজেলার বন্দর গ্রামে পরিত্যক্ত অবস্থায় চারটি হাত বোমা উদ্ধার করেছে সদর থানা পুলিশের অপর একটি দল। তিনি আরো জানান, বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য স্ব স্ব থানায় পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ছাড়া জেলার…
Read MoreDay: September 2, 2018
আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ সাব্বির রহমান
ঢাকা, ২ সেপ্টেম্বর : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। আজ বিসিবির কার্যালয়ে শৃঙ্খলা কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অনুমোদন দিলেই এটি কার্যকর করা হবে। আজ শনিবার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ডাকে বিসিবির ডিসিপ্লিনারী কমিটি। দুই ক্রিকেটারের শুনানি শেষে সাব্বির ও মোসাদ্দেককে নিয়ে কথা বলেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন,‘শৃঙ্খলাভঙ্গের কারনে সাব্বিরকে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ করার জন্য বোর্ড প্রধানকে সুপারিশ করা হবে।’ গেল ডিসেম্বরে জাতীয় লিগের ম্যাচ…
Read Moreমিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে ৪.৮ মাত্রার ভূমিকম্প
ইয়াঙ্গুন, ২ সেপ্টেম্বর : মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলে রোববার ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির আবহাওয়া ও জলানুসন্ধান বিভাগ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্থানীয় সময় রাত ১টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হোমালিন শহর থেকে ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও ওই অঞ্চলের তামু ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে।
Read Moreজ্যাকুলিনের মন ভাঙার কারণ সালমান
সালমান খানের সাথে মাঝে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল জ্যাকুলিন ফার্নেন্দাজের। তবে পুরনো প্রেমিকা ক্যাটরিনার সাথে আবারো ঘনিষ্ঠতা শুরু হলে সালমান এখন তাকে নিয়েই ব্যস্ত। ইদানিং আবারো সালমানের পরিবারের সাথে নিয়মিত দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। আর এদিকে মন ভেঙেছে জ্যাকুলিনের। ‘ভারত’ ছবিতে প্রিয়াঙ্কা সরে যাওয়ার পর নতুন নায়িকা নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সময় ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন জ্যাকুলিন। কিন্তু তার আশার শিকড়ে পানি ঢেলে দিলেন সালমান। ক্যাটরিনাকে ছবির জন্য কাস্ট করলেন তিনি। সম্প্রতি ভারতের গণমাধ্যমে এই প্রসঙ্গে উঠতে জ্যাকুলিন পরোক্ষভাবে তার এই খারাপ লাগার কথা জানান।
Read Moreরংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
রংপুরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি একটি বাস সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হন। তিনি আরো জানান, আহতদের মধ্যে দুই হাসপাতালে নেয়ার পথে মারা যান। অন্যদের রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।…
Read Moreপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টার দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেক চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরের প্রথম দিন শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভূটানের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুক…
Read Moreপোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মহাখালীর বটতলা দক্ষিণ পাড়ার একটি বাসা থেকে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। নিহতের নাম আইভি আক্তার (১৮)। গত শুক্রবার মধ্য রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার ভোরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জানা গেছে, আইভি আক্তারের বাবার নাম আইয়ুব আলী। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার মাছবাড়ি গ্রামে। আইভি আক্তার পরিবারের সঙ্গে মহাখালী বটতলার দক্ষিণপাড়ার একি টিনসেড বাসায় থাকতেন। বনানী থানা এসআই বিশ্বজিৎ জানান, পুলিশ খবর পেয়ে গত শুক্রবার রাত দেড়টায় ওই বাসায় যায়। সেখান গিয়ে ঘরের আড়ার সঙ্গে…
Read Moreরিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের টাকা ফেরত পাওয়ার বিষয়ে নিউ ইয়র্কের আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সম্প্রতি বলেছেন এ মামলার প্রস্তুতি হিসাবে যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হবে। সূত্র জানায়, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে। যেহেতু জানুয়ারির মধ্যেই মামলা করতে হবে সেজন্য নভেম্বরের মধ্যে প্রাথমিক সব কাজ সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান আইনজীবী আজমালুল হোসেন কিউসি বাংলাদেশ ব্যাংকের পক্ষের বিষয়গুলো দেখভাল করছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি…
Read Moreকুমিল্লায় খালেদার জামিন আবেদনের শুনানি পিছিয়েছে
রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আবারও পিছিয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার শুনানির দিন আগামী ১২ সেপ্টেম্বর পুনরায় ধার্য করেছেন আদালত। কুমিল্লা জেলা ও দায়রা জজ কেএম সামছুল আলম বৃহস্পতিবার বিকালে এ মামলায় খালেদা জিয়ার পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এ মামলায় গত ২০ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে অধিকতর শুনানির জন্য একই আদালত ৩০ আগস্ট দিন ধার্য করেছিল। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট কাইমুল হক রিংকু,…
Read Moreরাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি নিহত আব্দুল মতিন মণ্ডল চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ তিন মামলা রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম জানান, উপজেলার আলমডাঙ্গা গ্রামের একটি আম বাগানে চরমপন্থী সজল বাহিনীর সদস্যরা মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে আব্দুল মতিন গুলিবিদ্ধ হন এবং…
Read More