২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

পবিত্র হিজরি নববর্ষ আগামীকাল বুধবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা। আগামীকাল বুধবার পয়লা মহররম। শুরু হবে আরবি নববর্ষ,হিজরী ১৪৪০। আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। বাংলা ও ইংরেজি নববর্ষে আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তথা কর্মসূচি পালিত হয়ে থাকে। আরবি নববর্ষের অনেক গুরুত্ব ও তাৎপর্য থাকা সত্ত্বেও উল্লেখ করার মতো কোনো কর্মসূচি পালন করা হয় না বললেই চলে। হিজরি বছরের শেষ মাস এবং শুরুর মাস অনেক মর্যাদা ও ফজিলতের মাস। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার…

Read More

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করতে ফের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারের নীতিগত সিদ্ধান্ত না পাওয়ায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত এবং অবসরের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে কার্যক্রম গ্রহণের জন্য আবারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষাপটে গত জুনে সংসদীয় কমিটি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার জন্য সুপারিশ করে। গতকালের বৈঠকে মন্ত্রণালয় জানায়, এই সুপারিশ বাস্তবায়নে পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়টি সরকারি নীতিনির্ধারণী সম্পর্কিত। এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী…

Read More

‘খালেদাকে বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই-চারদিন লাগবে। এটা চলমান প্রক্রিয়া। সচিবরা বসবেন, আমাদের আইজি প্রিজন বসবেন। তারপর ডাক্তারকে ডাকবেন, তারা যাবেন। দুই চারদিন সময় লাগবেই। সোমবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। উল্লেখ্য, এর আগে রবিবার দুপুরে বিএনপি নেতারা বিশেষায়িত হাসপাতালে বিএনপি প্রধান খালেদার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে (সচিবালয়ে) দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাল (রবিবার) তাদের (বিএনপির) স্থায়ী কমিটির যে ৭জন সদস্য এসেছিলেন,…

Read More

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। সোমবার রাতের এ ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতার নাম দুলাল মিয়া (৪৫)। তিনি উপজেলার হরিহর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। জানা গেছে, গভীর রাতে মোহনপুরে টহলের সময় কমপক্ষে ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের দেখে পালাতে চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে তারা গুলি ছুড়ে। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। অন্যরা পালাতে সক্ষম হলেও দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে…

Read More

খুলনায় নিখোঁজের ১৫ দিন পর স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

খুলনায় নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে কিন্ডার গার্টেন স্কুলশিক্ষক কাজী তাসকিন হোসেন তয়নের লাশ (৩২) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর বয়রা আনসার উদ্দিন সড়কের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাসকিন নগরীর মুজগুন্নী এলাকার কাজী তোতার ছেলে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, গত ২৮ আগস্ট থেকে তাসকিন নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার বিকালে সাইফুল নামে এক যুবককে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে একটি ডোবা থেকে তাসকিন হোসেন তয়নের লাশ উদ্ধার করা…

Read More

আজ থেকে আমরা কাছে এলাম, সম্পর্ক আরও গভীর হলো: হাসিনাকে মোদী

ভিডিও করফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ থেকে আমরা আরও কাছে এলাম আর সম্পর্ক আরও গভীর হলো। আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের বাংলাদেশ অংশের কাজের উদ্বোধন করা হয় আজ সোমবার বিকাল ৫টায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। বিকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সরাসরি অনুষ্ঠানটি প্রচার করা হয়। এ অনুষ্ঠানে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ব্যাপারেও একমত হয় দুই পক্ষ। এ সময় ভিডিও কনফারেন্সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অংশ নেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও…

Read More