কুন্দুজ (আফগানিস্তান), ১০ সেপ্টেম্বর : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সোমবার ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ পুলিশ কর্মকর্তা ও ১০ জঙ্গি নিহত হয়েছে। এতে আরো ২০ পুলিশ সদস্য আহত হয়। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার। জেলা প্রধান নসরুদ্দিন নাজারি সাহাদি সিনহুয়াকে বলেন, ‘তালেবান জঙ্গিরা দাশ-ই-আর্চি জেলায় ওই নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড হামলা চালানোর পর এ সংঘর্ষ হয়। ফাঁড়িটি সরকারি দপ্তর ও স্থানীয় একটি বাজারের কাছে অবস্থিত।’ এসব পুলিশ সদস্যদের মধ্যে আফগান জাতীয় পুলিশ (এএনপি) ও আফগান স্থানীয় পুলিশের (এএলপি) সদস্য রয়েছে। আহতদের গোলযোগপূর্ণ এ প্রদেশের…
Read MoreDay: September 10, 2018
লারা ও টেন্ডুলকারকে পেছনে ফেললেন কোহলি
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দ্রুত ১৮ হাজার রান করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮২ ইনিংস খেলে ১৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। ফলে দ্রুত ১৮ হাজারের রানের বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক। এতোদিন এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ৪১১ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান পূর্ণ করেন লারা। ক্রিকেটের বরপুত্র লারার পরই ছিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ৪১২ ইনিংসে ক্রিকেট ইতিহাসে ১৮ হাজার রান করেন টেন্ডুলকার। লারা তার ক্যারিয়ার জীবনে কোনো টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে টেন্ডুলকার…
Read Moreহাতিরঝিলের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ
রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের লে-আউট প্লান বহির্ভূত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিবাদীদের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
Read Moreখালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন হতে দেব না’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকারকে পদত্যাগ করতে হবে। সোমবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাচ্ছি, এটা কোনো করুণা নয়। তিনি উচ্চ আদালতে থেকে জামিন পেয়েছেন। অব্যশই তাকে মুক্তি দিতে হবে, মুক্তি তার আইনগত প্রাপ্য। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে…
Read More