আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটির প্রথম চমক ছিল অমিতাভ বচ্চন। এরপরের পোস্টার হিসেবেই মুক্তি দেওয়া হলো ‘ক্যাটরিনা কাইফের সলো পোস্টার। একদিকে যেমন আমির বলছেন, ‘আমি ধুম থ্রি থেকে ক্যাটরিনার প্রেমে পড়ে আছি।’ অন্যদিকে, বেশ দাম্ভিকের সুরেই ক্যাটরিনা বলেন, ‘আমি আমির খানের জন্য লাকি নম্বর। আমার সাথে সবগুলো ছবির বক্স অফিস কালেকশন বেশি। তবে আমার মনে হয় এই ছবিটি আমিরের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে।’ থাগস অব হিন্দুস্তানের দ্বিতীয় পোস্টারের সলো লুকে এভাবেই হাজির হলেন ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, এরই ভেতরে ছবিটির ক্যাম্পেইনের জন্য আমির-ক্যাটরিনা টানা ২০ দিনের শিডিউল সাজিয়ে…
Read MoreDay: September 23, 2018
উন্নয়নের বার্তা জনগণের কাছে তুলে ধরার আহ্বান স্পিকারের
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমান সরকারের সূচিত উন্নয়নের বার্তা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রবিবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের ৩ নম্বর বড়দরগাহ ও ২ নম্বর ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্নয়নমূলক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সাফল্যগাঁথা’ এখন বিদেশিদের গবেষণার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আজ নারী উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ…
Read Moreডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাংবাদিকদের মৌলিক কিংবা নাগরিক অধিকার হরণের আইন নয়, এ আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য- যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোয্য হবে। রবিবার দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার পুকুরপাড়ে বে-সরকারী মোবাইল ফোন কোম্পানী সিম্ফনি’র নবনির্মিত মোবাইল ফোন কারখানার কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মোস্তফা জব্বার। তথ্য যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এসময় বলেন, এ ধারা নিয়ে সাংবাদিকদের কেন এতো ভয়, তার মানে কি সাংবাদিকরা ডিজিটাল অপরাধ করবে আর তাদের বিচার হবে না- এমন প্রশ্নও তিনি তোলেন। তিনি বলেন,…
Read Moreখনি মামলা: অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৫ অক্টোবর
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বকশীবাজারে আলিয়া মদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক এএইচএম রুহুল ইমরান আজ রবিবার এ আদেশ দেয়। মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম করা হয়। এতে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি সংক্রান্ত অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরই ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন…
Read Moreঝিনাইদহে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে নিহত ১
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে সেলিম হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালেহ উদ্দিন জানান, রাত ২টার দিকে বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে একদল টহল পুলিশ সেখানে যায়। তারা ২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। স্থানীয়রা সেলিমের লাশ শনাক্ত করে। তাছাড়া একটি…
Read Moreড. কামাল নতুন মক্কেল হিসেবে বিএনপিকে পেয়েছেন: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির দাবি দণ্ডিত দুর্নীতিবাজ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনে নিয়ে আসা। তারা অপরাধীদের ফিরিয়ে এনে পিঠের চামড়া বাঁচাতে চায়। সেই লক্ষ্যে ড. কামাল হোসেনসহ প্রবীণ নেতারা জোট বেঁধেছেন। বিএনপির ফখরুল, মওদুদ, বি-চৌধুরী একই গোয়ালের গরু। তারা জামায়াতের লেজ পকেটে পুরে নিয়ে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের রূপরেখা দিয়েছে। তারা বিএনপির ফাঁদে পা দিয়েছেন। শনিবার বিকালে স্থানীয় শহীদ খোকন পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বগুড়া সদর থানা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন। জাসদ বগুড়া শহর কমিটির সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জনের…
Read Moreদৌলতপুরে মাকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলে বিরুদ্ধে। নিহতের নাম বানুয়ারা খাতুন (৪৫)। পুলিশ ঘাতক ছেলে জুয়েলকে (২৮) আটক করেছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের আংদিয়া কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানুয়ারা খাতুন ঐ গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী এবং তিন সন্তানের জননী। জানা গেছে, নেশার টাকার জন্য জুয়েল নিয়মিত অশান্তির সৃষ্টি করে। রবিবার বেলা ১২টার দিকে নেশার টাকা দিতে না চাওয়ায় জুয়েল তার মাকে হাসুয়া দিকে কোপ দিয়ে জখম করে। হাত দুটো কেটে দেয়ে। চিত্কার করলে কোদাল দিয়ে মাথায় ও মুখে কুপিয়ে মৃত্যু…
Read Moreএলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ রোববার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩ তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে তিনি সেখানে গেছেন বলে এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর ৭৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মুহম্মদ ইব্রাহিম। মন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন।
Read Moreআওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় : ওবায়দুল কাদের
চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে বাদ দিয়ে যে ঐক্য হবে, তা হবে জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। এই ধরনের ঐক্য জনগণের মধ্যে কোন গ্রহণযোগ্যতা পাবে না। ওবায়দুল কাদের আজ সকালে বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এলাকায় এক জনসভায় এ কথা বলেন। কর্ণফুলী থানা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক…
Read More