খনি মামলা: অভিযোগ গঠন বিষয়ে শুনানি ২৫ অক্টোবর

khaledaবড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

ঢাকার বকশীবাজারে আলিয়া মদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক এএইচএম রুহুল ইমরান আজ রবিবার এ আদেশ দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম করা হয়। এতে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি সংক্রান্ত অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরই ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Related posts

Leave a Comment