যুক্তরাষ্ট্রের আদালতে রিজার্ভ চুরি নিয়ে দ্রুত মামলার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে দ্রুত সময়ের মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। যুক্তরাষ্ট্রের এফবিআই রিজার্ভ হ্যাকের বিষয়ে জড়িত কোরিয়ান নাগরিককে শনাক্ত করার পর গভর্নর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপদেষ্টা দেবপ্রসাদ দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগেই রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা হতে পারে। গভর্নরের নির্দেশনা অনুযায়ী, মামলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, মামলা হলে শিগগিরই হ্যাকিংয়ের মাধ্যমে চুরিকৃত অর্থ উদ্ধার করে ফেরত আনা সম্ভব হবে। এর আগে ৬…

Read More

ফতুল্লায় টায়ার কারখানায় আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধাপি ইদরাকপুরে ইস্ট এশিয়ান ইস্কট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী কারখানায় আগুন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফয়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মন্ডল পাড়া, হাজিগঞ্জ ও নারায়ণগঞ্জের শ্যামপুরের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পাারে নি তারা। ফতুল্লার ওসি মঞ্জুর কাদের বলেছেন, ঘটনাস্খল থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। সিপু মাার্কেট এলাকার সড়ক বন্ধ…

Read More

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছে বিএনপি। বুধবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ গণঅনশন শুরু হয়। গণঅনশন চলবে দুপুর ১২টা পর্যন্ত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অনশনে উপস্থিত আছেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান…

Read More

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভুমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় বহুতল ভবনে মানুষ বেশ দুলনি অনুভব করে। এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রবিবার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভুমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। ভুমিকেম্পর সময় রাজধানীর অনেক মানুষ আতংকে রাস্তায় নেমে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

Read More