ফতুল্লায় টায়ার কারখানায় আগুন

Agunনারায়ণগঞ্জের ফতুল্লায় ধাপি ইদরাকপুরে ইস্ট এশিয়ান ইস্কট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

সকালে এলাকাবাসী কারখানায় আগুন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফয়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মন্ডল পাড়া, হাজিগঞ্জ ও নারায়ণগঞ্জের শ্যামপুরের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পাারে নি তারা।

ফতুল্লার ওসি মঞ্জুর কাদের বলেছেন, ঘটনাস্খল থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। সিপু মাার্কেট এলাকার সড়ক বন্ধ রাখায় হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

Related posts

Leave a Comment