জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় তিনি এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত। যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Read MoreDay: September 8, 2018
খাদ্যের জন্য কারো কাছে যেন হাত পাততে না হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কৃষিবিদদের লক্ষ্য রাখতে হবে বাংলাদেশকে আবার যেন খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং খাদ্যের জন্য যেন আর কোনদিন বাংলাদেশকে কারো কাছে হাত পাততে না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনালয়তনে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-র ৬ষ্ঠ জাতীয় কনভেনশন এবং এ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের নির্বাচন আমরা একটানা…
Read More