বরগুনায় আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না

বরগুনা, ৪সেপ্টেম্বর : বৈশাখ মাস থেকে শুরু হওয়া ইলিশের মৌসুম এ ভাদ্রে প্রায় শেষ পর্যায়ে পৌঁছলেও বঙ্গোপসাগরে খুব একটা দেখা মিলছে না রূপালি ইলিশের। মাছ না পাওয়ায় আর্থিক সংকটের মুখে রয়েছেন বরগুনার প্রায় ১ লাখ পেশাজীবী জেলে। দেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অধিকাংশ মাছধরা ট্রলার নোঙর করে আছে। জেলে ও বিএফডিসি ঘাটের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। বিএফডিসিতে এখন বরাবরের মতো দশ ভাগের এক ভাগও ইলিশ কেনা-বেচা নেই। আড়তদাররাও অলস সময় পার করছেন আড়তে। বিএফডিসি ঘাটের মৎস্য ব্যাবসায়ী নজরুল ইসলাম, শহিদ মোল্ল¬া, শাহিন জানিয়েছেন, প্রতি বছর এ…

Read More

দক্ষিণ এশিয়ার ফুটবল লড়াই শুরু আজ

দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগীদের মাঠে ফুটবলের সৌরভ ছড়ায় সাফ চ্যাম্পিয়নশিপ। এই অঞ্চলের ফুটবল দলগুলোকে নিয়ে দুই বছর পর পর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সাফের ১২তম আসরের পর্দা উঠছে আজ ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। আর দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এবারের সাফ আসর নিয়ে অনেক বেশি আশাবাদী বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। অনেক আশা নিয়ে ফুটবলে নতুন পথচলা শুরু হচ্ছে। ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ অংশগ্রহণ করছে সাফের আসের। সাত দেশ নিয়ে আয়োজিত এই লড়াইয়ে নামার আগে…

Read More

ভারতের রাজস্থানে মিগ-২৭ বিমান বিধ্বস্ত

ভারতে বিমান বাহিনীর মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালে রাজস্থান প্রদেশের যোদপুরের দেবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে রেবিয়ে আসতে সক্ষম হয়েছে বলে এনডিটির খররে বলা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। আগুন লেগে ভারসাম্য হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে।

Read More

আজ কূটনীতিকদের সঙ্গে বৈঠক বিএনপি নেতাদের

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। আজ মঙ্গলবার বিকাল চারটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Read More

শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে বন্দুকযুদ্ধে সুমন পাহাড় (২৫) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ যুবক নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শরীয়তপুরের পুলিশ সুপার আবদুল মোমেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। শরীয়তপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মাদক বিক্রির টাকা ভাগাভাগি করতে মাদক ব্যবসায়ীরা ছয়গাঁও গ্রামে এক জায়গায় জড়ো হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে…

Read More