সাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত

Savar-mapসাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে এসময় আহত হয়েছে অন্তত ৫ জন। সোমবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, মির আখতার গ্রুপের ডাবল পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই তিন জন এসময় তাদের বহনকারী ডাবল পিকআপটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে পৌছলে সামনে থাকা দ্রুত গতির একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায় ডাবল পিকআপটি। এ সময় ঘটনাস্থলেই ডাবল পিকআপে থাকা মির আখতার গ্রুপের ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম (৫৫) ড্রাইভার খলিলুর রহমান (৬৫) ও নুরন্নবীসহ তিন জন মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই আজগর আলী বলেন এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment