খুলনায় অস্ত্রের আঘাতে যুবক নিহত

khun_with_knifeডেস্ক রিপোর্ট: খুলনা মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে জাহিদ (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা বড়ভাই জাভেদকেও কুপিয়ে জখম করা হয়।আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর ইলী।দুই ভাই খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে।

ওসি আমীর তৈয়মুর ইলী বলেন, দুই ভাই বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দেয়। আর তার বড়ভাই জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। পরে জাহিদকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

 

মিতু/বিবি  নিউজ/৫২৬

Related posts

Leave a Comment