টাঙ্গাইলের কালিহাতী থেকে ৮৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল র্যাব। সোমবার ভোরে কালিহাতীর নারিন্দা ইউনিয়নের বাঁশজানা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মামুন মিয়া (২৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর বাকরিবাজার এলাকার আব্দুল আজিজের ছেলে রিয়াদ (৩৭), বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে রুবেল হোসেন (২৭)।
টাঙ্গাইল র্যাবের অধিনায়ক মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আশেকপুর বাইপাসে রাতে একটি প্রাইভেট কার থামাতে সিগন্যাল দেওয়া হয়। প্রাইভেটটি সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব পিছু নেয়। এরপর কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বাঁশজানা মসজিদের সংলগ্ন স্থান থেকে প্রাইভেটকার, ৮৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে। তারা দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
