যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

accরাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, যাত্রাবাড়ীর চৌরাস্তায় ইংলিশ পরিবহনের একটি বাস মোড় ঘোরানোর সময় ওই পথচারীকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related posts

Leave a Comment