বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ১০ মে

seteliteবাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী ১০ মে উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের তারিখ কয়েক দফা পেছানোর পর নতুন সময় ঠিক করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় সব ঠিকঠাকই আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় আগামী ১০ মে বিকাল ৪টায় উপগ্রহটি উৎক্ষেপণ হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে।

এর আগে সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ ৪ মে থেকে পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছিল। এর আগেও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ পাল্টানো হয়েছিল বেশ কয়েকবার।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হবে। এটির কক্ষপথ হবে মহাকাশের ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়।

স্যাটেলাইটটির নির্ধারিত স্লটে পৌঁছাতে আট দিন সময় লাগবে।

স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। স্যাটেলাইটের কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূ-স্তরে দুটি স্টেশন পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি টাকা।

স্যাটেলাইটে থাকছে ৪০টি ট্রান্সপন্ডার। এগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। অন্যগুলো ভাড়া দেওয়া হবে। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর গ্রাউন্ড স্টেশন তৈরি করা হয়েছে গাজীপুর ও রাঙামাটিতে।

Related posts

Leave a Comment