ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২ মাদক ব্যবসায়ীসহ ৪৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে সদর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৩ জন, শৈলকুপা থেকে ২ মাদক ব্যবসায়ীসহ ১০ জন, হরিণাকুন্ডু থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ৩ জন, কালীগঞ্জ থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ৭ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৩ মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে আটক করা হয়। এসময় বেশ কিছু মাদকও উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।
