সাভারের উত্তর কলমা এলাকায় পূর্ব শক্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে আরশাদ শিকদার নামের (৩০) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়. পূর্ব শক্রুতার জের ধরে উত্তর কলমা এলাকায় হিরু শিকদারের ছেলে আলম শিকদার (৩৩) ও আরশাদ শিকদারকে (৩০) বাড়ি থেকে ডেকে উত্তর কলমা নিয়ে যান জিনজিরা এলাকার সন্ত্রাসী সাইফুল, নাজমুল, আতিক ও মিরাজ। পরে সন্ত্রাসীরা তাদেরকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২ টার দিকে আরশাদ শিকদার মারা যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এবিষয়ে এনাম মেডিক্যাল কলেহ এন্ড হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির আহমেদ জানান আহত আরেক যুবক আলম শিকদারের অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। অভিযুক্ত থেকে সন্ত্রাসীরা পলাতক রয়েছে।
হত্যাকারীদের আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি মোহসিনুল কাদির।
সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
