দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন শোভাকে (২৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ ভাদাইল এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় আহত ওই নারীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভাদাইল এলাকার বসির শিকদার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন শোভা বলেন গত কয়েকদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভাদাইল এলাকার বখাটে সন্ত্রাসী সুমন মিয়াসহ কয়েকজন। পরে সে কুপ্রস্তাব প্রত্যাখান করলে গতকাল রাতে তাকে দক্ষিণ ভাদাইল এলাকায় একটি রাস্তার মধ্যে ধরে ধর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনতাই করে করে পালিয়ে যায়। এঘটনায় আজ সকালে আশুলিয়া থানায় সুমনকে প্রধান আসামী করে সাত জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন তিনি মামলা নং (১৬)। মামলা হওয়ার পরে পুলিশ ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে হিরা (২৫) ও আজাহারকে (৩০) আটক করে পুলিশ। এঘটনায় এলাকাবাসী মামলার অন্য আসামীদের দ্রুত গেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আহবান জানিয়েছে।
এদিকে সন্ত্রাসীরা ওই নারীকে হুমকি দিয়েছে বিষয়টি তিনি যদি আশুলিয়ায় থানায় জানায় তাহলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন তারা।
এদিকে এঘটনার মামলার গ্রেপ্তারকৃত আসামী আজাহারকে ছেড়ে দেওয়ার জন্য আশুলিয়া থানা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিকা হাসানকে চাপ দিচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন অভিযোগ করেন মনিকা । মনিকা হাসান এসময় বলেন কবির সরকার তাকে বার বার টেলিফোন করছেন যে আপনি থানায় বললে আজাহারকে ছেড়ে দেবে। মনিকা এসময় আরও বলেন নেতারা যদি অন্যায় কারীদের পক্ষ নেয় তাহলে আমরা কোথায় যাবো।
মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আশুলিয়া থানার এস আই নাহিদ।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ককে ধর্ষণের চেষ্টা আটক দুই
